বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভিনেতা খরাজ-রজতাভ!অত:পর
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভিনেতা খরাজ-রজতাভ!অত:পর
বাংলাদেশি একটি সিনেমার শুটিং করতে নেপালে বন্যার কবলে পড়েছেন কলকাতার দুই জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় আকস্মিক বন্যায় সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় তাঁদের দেশে ফেরার পথও বন্ধ হয়ে গেছে। খরাজের সঙ্গে তাঁর স্ত্রী এবং শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। তবে তাঁরা বর্তমানে নিরাপদে একটি হোটেলে অবস্থান করছেন।
নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় আচমকা নেমে আসা ভয়াবহ হড়পা বানে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীতে হঠাৎ পানির স্তর বেড়ে যাওয়ায় তিমুরে ও স্যাফ্রুবেশিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির প্রবল স্রোতে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজার ও জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতির মুখে পড়েছে।
এই দুর্যোগের মধ্যেই বাংলাদেশের একটি ছবির শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন টলিউডের দুই পরিচিত মুখ খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। গত ২০ তারিখ তাঁরা নেপালে পৌঁছান। তাঁদের সঙ্গে শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। খরাজের সঙ্গে আছেন তাঁর স্ত্রীও।
খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। নেপালে পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই অনেক কষ্ট করে শুটিং শেষ করতে হয়েছে তাঁদের।
এরপর দেশে ফেরার পালা। কিন্তু হড়পা বানের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের বিমানটি তাঁরা ধরতে পারেননি। ফলে এখন বিকল্প পথে দেশে ফেরার পরিকল্পনা করছেন তাঁরা।
নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্যোগের পর বহু পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকও রয়েছেন। আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নেপালের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে। দুর্যোগকবলিত এলাকায় থাকা ভারতীয় নাগরিকেরাও নিরাপদে ফিরে আসার পথ খুঁজছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রসুয়া জেলায় হড়পা বানের ঘটনায় ইতিমধ্যে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আকস্মিক এই বন্যায় একদিকে যেমন স্থানীয় মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে, অন্যদিকে পর্যটক ও বিভিন্ন কাজে নেপালে যাওয়া বিদেশিদেরও বড় ধরনের দুর্ভোগে পড়তে হয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment