দীঘিনালায় মাছ ধরার জালে আটকা পড়ল ৮ ফুট লম্বা অ.
দীঘিনালায় মাছ ধরার জালে আটকা পড়ল ৮ ফুট লম্বা অ.
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাছ ধরার জালে আট ফুট লম্বা বার্মিস প্রজাতির একটি অজগর আটকা পড়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় সাপটি আটকা পড়ে বলে জানিয়েছেন মেরুং রেঞ্জের উপবন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, জমির পানি নামার একটি নালায় মাছ ধরার জন্য জাল পেতেছিলেন তিনি। পরে জাল তুলতে গিয়ে দেখতে পান একটি বড় অজগর সাপ তাতে আটকা পড়েছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া। স্থানীয়দের সহযোগিতায় তিনি সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে অজগরটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বন কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, উদ্ধার হওয়া বার্মিস প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট এবং ওজন সাত কেজি ৮০০ গ্রাম। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বার্মিস অজগর বিষধর নয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment